উইন্ডোজ এক্সপি - Jobs News

Jobs News

সৌজন্যে

Breaking

Monday, December 3, 2018

উইন্ডোজ এক্সপি


উইন্ডোজ এক্সপি (Windows XP) মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি করা একটি অপারেটিং সিস্টেম। জনপ্রিয় অপারেটিং সিস্টেমের মধ্যে মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি সবচেয়ে এগিয়ে। লিনাক্সের মত উইন্ডোজ কিন্তু উম্মুক্ত নয় তার পরেও সহজ এবং জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটি। জনপ্রিয় অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের উইন্ডোজ সাধারণত সিডি/ডিভিডি থেকে ইনস্টল করা হয়। তবে সিডি/ডিভিডি রম না থাকলে ইনস্টল করার ক্ষেত্রে ইউএসবি ডিভাইস (ফ্লাশ ডিক্স, মেমোরী কার্ড ইত্যাদি) ব্যবহার করা যায়। বাংলাদেশে এখনো প্রায় ৯০% কম্পিউটার ব্যবহারকারীগণ অপারেটিং সিষ্টেম হিসেবে উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন এবং ব্যবহার করতে পছন্দ করেন। যদিও বাজারে তার চেয়ে অনেক বেশি ফিচার সম্পন্ন অপারেটিং সিষ্টেম রয়েছে (যেমন- ভিস্তা, সেভেন, উবুন্টু, ডেবিয়ান, ম্যানড্রেক, ম্যাক)। এর মূল কারণ, এক্সপি খুব ব্যবহার বান্ধব। উইন্ডোজ এক্সপির পরে উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ ৭ বাজারে এসেছে। কিন্তু উইন্ডোজ এক্সপি ব্যবহারকারী খুব একটা কমে যায়নি। এমনকি উইন্ডোজের পরবর্তী সংস্করণ গুলোও এর মত জনপ্রিয়তা পায়নি (উইন্ডোজ ৭ ব্যতিত)।




.

No comments:

Post a Comment

Post Top Ad